পলাশবাড়ীর পল্লীতে সাপের দংশনে কিশোরীর মৃত্যু
বায়েজিদ, পলাশবাড়ী(গাইববান্ধা) :গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় সাপের দংশনে এক কিশোরীর মৃত্যু বরন করেছেন।
২৫ আগষ্ট সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে কিশোরগাড়ী ইউনিয়নের গনেশপুর বাজার এলাকায়।নিহত কিশোরী হলেন আশরাফুল মিয়ার কন্যা মোছাঃ মনি আক্তার (১৩)।
জানা যায়, প্রতি দিনের মত ঘটনার দিন সন্ধ্যার বাড়ীর সামনে খেলতে গিয়ে সাপে দংশন করলে মেয়েটি চিৎকার করে।
তার চিৎকারে মা সহ অন্যরা বাড়ী থেকে বের হয়ে দেখেন মনি মাটিতে পড়ে ছটফট করছে। স্থানীয়রা তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার সময় মনি মৃত্যুবরণ করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউপি সদস্য এমরান।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































